নিজস্ব প্রতিবেদক : বরিশাল কলেজ ক্যাম্পাস থেকে কাওছার সরদার নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের একটি চাম্বুল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
কাওছার বরিশাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও গৌরনদী উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সিরাজ সরদারের পুত্র।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, ‘কাওছার দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি করে আসছিল। তার অভিভাবকরা ডাক্তারের পরামর্শে তাকে মানসিক রোগীর চিকিৎসা চালিয়ে আসছিলেন।’
তিনি আরোও জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে কাওছার তার বাবাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়। ধারণা করা হচ্ছে, রাতে কলেজ ক্যাম্পাসের চাম্বুল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। পুলিশ বৃহস্পতিবার সকালে কাওছারের লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply