, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

বরিশালে ৪৬০ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ৭নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলির সামনে থেকে অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবা সহ সাংবাদিক পরিচয়দানকারী এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বার ) রাত ১০:৩০ মিনিটের দিকে কাউনিয়া থানা পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত সাংবাদিক পরিচয়দানকারী হচ্ছে ৭নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলির বাসিন্দা মো.আহসান হাবিবের ছেলে জামিল হাসান (৩৩)।

কতিথ সাংবাদিক জামিল হাসান নিজেকে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বরিশাল শহর প্রতিনিধি ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দেন। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সাংবাদিকতার আড়ালে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল । কাউনিয়া থানার সেকেন্ড অফিসার তানজিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলির মো.আহসান হাবিবের ছেলে জামিল হাসানের ঘরে অভিযোন পরিচালনা করা হয়।

এসময় তার ঘর থেকে ৪৬০ পিস ইয়াবা সহ জামিল হোসেনকে আটক করা হয়। এসময় তল্লাশী করে তার ঘর হতে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net