, ,

শিরোনাম :
বরিশালে মিথ্যা চুরির অভিযোগে অসহায় পরিবারের উপর পাশবিক নির্যাতন!

বরিশালে মিথ্যা চুরির অভিযোগে অসহায় পরিবারের উপর পাশবিক নির্যাতন!

dynamic-sidebar

রিয়াজ মাহামুদ আজিম॥  বরিশাল নগরীতে চুরির অভিযোগে এক পরিবারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ছয়টার নগরীর নথুল্লাবাদ মাদরাসা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আহত পরিবার ডাকচিৎকার দিলে স্থানীরা তাদের উদ্ধার করে  দ্রুত বরিশাল শেবাচিমে ভর্তি করেন।ঘটনা স্থানে কোতায়ালী থানা পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

হামলাকরীরা হলো, আল বোরাক পোল্ট্রি ফার্মের মালিক সাইফুল ,মিরাজ,রোকন, নুরুজ্জামান সহ ৭/৮জন।এ দিকে আহত চারজনকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলে জানান আহতের পরিবার ।

 

আহতরা হলেন,মৃত শাহজাহানের স্ত্রী তাসলিামা বেগম (৫০) পুত্র, সাকিব(১৭),জামাল(২৭),কামাল (২৪) এরা নগরীর ২০ নং ওয়ার্ডের মনির সরদারের ভারাটিয়া বলে জানা যায়। ঘটনা সুত্রে জানা যায়, তিন দিন আগে আল বোরাক পোল্ট্রি ফার্মের মালিক সাইফুলের দোকান চুরি হয়। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধা ছয়টার দিকে সাইফুলের দোকানে একটি শালিস মীমাংসা করার কথা হয়।

 

এ সময় সাকিবকে দিয়ে মিথ্যা চুরির অভিযোগ শিকার করাতে মায়ের দোয়া মিট হাউজ দোকানে আটকে মারধর শুরু করে,বহুসময় ধরে সাকিবের উপর পাশবিক নির্যাতন চালিয়ে তার মুখ থেকে জোর করে শিকার করায় তারা,কোনো উপায় না পেয়ে সাকিব চুরির বিষয়টি জানি না বলা মাত্র তার মাথার উপরে চাপাতি দিয়ে আঘাত শুরু করে।শালিসদার আলাল সহ একাধীক দোকান মালিকের উপস্তিতে ওই পরিবারদের ৬ হাজার টাকা জরিমানা করা হয় ।অন্য দিকে, কিছু দিন পরে ছয় হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও তা মানতে না রাজ সাইফুল।

 

এ বিষয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন,ঘটনাটি শুনেছি উভয় পক্ষকে বলা হয়েছে।যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা সুস্ত হলে এর সমাধান করে দেয়া হবে বলে জানান তিনি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net