সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালে কিছু দুবৃর্ত্তের হামলা এবং ডাঃ মশিউর রহমান কে লাঞ্চিত করার ঘটনায় আজ বিকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মেডিকেল এসেসিয়েশন পটুয়াখালী, ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি পটুয়াখালী এবং পটুয়াখালী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স সমিতির কমকর্তা কর্মচারী বৃন্দ প্রতিবাদ মিছিল, মানবন্ধন এবং দোষীদের বিচার দাবি করেন।
ঘটনার বিবরন পূর্বক সেন্ট্রাল হাসপাতালের এক কর্মচারী প্রতিনিধিকে জানান, গত ৯/৯/২০১৯ তারিখ রাত ১১ টায় বহিরাত কিছু যুবক ডাঃ মশিউর রহমানের কাছে আসে এবং সদর হাসাপাতালে তাদের একজন রোগীকে দেখতে যেতে বলেন। কিন্তু ডাক্তার মশিউর রহমান সদর হাসাপাতালে যেতে না চাওয়ায় বহিরাগত যুবকরা ক্ষিপ্ত হয়ে যায় এবং ডাক্তারকে গালিগালাজ করে। তখন ডাক্তারের সাথে থাকা সেন্টাল হাসপাতালের কর্মচারীকে চর থাপ্পর মারে বলে উল্লেখ করেন। পরবর্তীতে বহিরাগত যুবকরা হাসপাতাল ত্যাগ করার সময় বিল বোর্ড এবং হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকালে মানববন্ধন এবং প্রতিবাদ করেন হাসাপাতালে কর্মরত ভুক্তভোগীরা। তবে সেন্ট্রাল হাসপাতালের কর্মকর্তারা সু-ষ্পষ্ট অপরাধীদের চিহ্নিত করতে পরেনি। উক্ত ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন।
মানবন্ধনে পটুয়াখালী ডাক্তার এসেসিয়েশন সভাপতি সহ পটুয়াখালী জেলার বেসরকারী হাসপাতালের সকল ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply