বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬

রূপাতলী বাসস্টান্ড থেকে ৩ রোগীর দালালকে আটক করে পুলিশে দিল আ’লীগ নেতা মনির মোল্লা

রূপাতলী বাসস্টান্ড থেকে ৩ রোগীর দালালকে আটক করে পুলিশে দিল আ’লীগ নেতা মনির মোল্লা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ নগরীর রূপাতলী বাসস্টান্ডে রোগীর দালালদের অত্যাচারে যখন অতিষ্ঠ দক্ষিনা জনপদ ঠিক তখন প্রতিকার করতে এবার মাঠে নামলেন বরিশাল মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান (মনির)। বুধবার স্থানীয় একটি পত্রিকায় রোগীর দালালদের সম্পর্কিত তথ্য বহুল সংবাদ প্রকাশের পর প্রশাসনের অপেক্ষা না করে নিজে নেতা কর্মীদের নিয়ে গতকাল বেলা ১২ টায় রূপাতলী বাসস্টান্ডে অভিযান চালিয়ে রোগীর দালালদের সরদার রশিদ কমান্ডার, লিটন শিকদার ও মনির সরদারকে বাসস্টান্ড থেকে আটক করেন এবং পুলিশের হাতে তুলে দেন। এঘটনা ফেইজবুকে ভাইরাল হলে আলোচনার ঝড় সৃষ্টি হয়। রূপাতলী এলাকার স্থানীয় এক ব্যাবসায়ী বলেন, মনির ভাইয়ের মত যদি সব নেতারা এগিয়ে আসতো তাহলে গরীব অসহায় রোগীরা বরিশালে চিকিৎসা নিতে এসে আর প্রতারনার শিকার হতো না। তিনি দু:খ প্রকাশ করে সংবাদকর্মীদের আরো বলেন, ভাই কিভাবে রোগীরা প্রতারকের হাত থেকে রেহাই পাবে! পুলিশ এবং বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায় এরা প্রকার্শে কার্যক্রম চালিয়ে আসছিল। কারন তাদের কেউ কিছুই বলছিলনা। প্রথমে আমি স্যালুট জানাই যে পত্রিকা গুলোতে রোগীর দালালদের সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরেই স্যালুট জানাই তরুন এবং সাহসী আ’লীগ নেতা মনির ভাইকে। এবার আশা করা যায় রোগীর দালালদের হাত থেকে দূরদুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীরা এবার দালাল চক্রের হাত থেকে মুক্ত পাবে। এবিষয় আ’লীগ নেতা জাহিদুর রহমান মনির বলেন, আমি বরিশালের সন্তান। তার চেয়েও বড় পরিচয় আমার জম্মস্থান রূপাতলী এলাকায়। তাই আমার সামনে গরীব অসহায় মানুষ গুলো প্রতারিত হবে এটা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, এখন থেকে কোন রোগীর দালালের স্থান রূপাতলী এলাকায় হবে না। কোতয়ালী মডেল থানায় এ এস আই খলিলুর রহমান বলেন, তিন জন রোগীর দালালকে আ’লীগ নেতা আটক করে আমাদের হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net