, ,

শিরোনাম :
বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে তারা মনোনয়নপত্র জমা দেন। আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।

নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান আইনজীবী মুনসুর আহমেদ, বিএনপি থেকে ওয়াহিদ হারুন, জাতীয় পার্টির হানিফ হাওলাদার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, স্বতন্ত্র আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মাহফুজুল আলম লিটন ও মশিউর রহমান পলাশ।

জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম জানান, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই আগামী ১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৪ অক্টোবর ভোট গ্রহণ। প্রথমবারের মতো এ উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ১৮ হাজার ৮৮৬ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net