নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ দখলে বাধা দেওয়ায় সশস্ত্র সন্ত্রসীরা হামলা চালিয়ে শহীদ মৃধা (৩৫) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। এতে তার মুখমণ্ডল, বাম হাতের একটি আঙ্গুল এবং বাম পয়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে আজ রবিরাব দেড়টার দিকে টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দিয়েছে কলাপাড়া হাসপাতালের চিকিৎসকরা।
আহতের সূত্রে জানা গেছে, স্থানীয় জাকির শিকদারের নেতৃত্বে ১৫-১৬ জন সশস্ত্র সন্ত্রাসী পূর্ব টিয়াখালী গ্রামের আওরঙ্গজেব তালুকদারের জমি দখল করে স্থাপনা নির্মাণ করছিল। এ সময় স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় জাকির শিকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা শহীদ মৃধাকে এলোপাথারী কুপিয়ে যখম করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. আশ্রাফুল ইসলাম জানায়, অস্ত্রাহত শহীদ মৃধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply