, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বানারীপাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে অবৈধ ট্রলিগাড়ি খালে

বানারীপাড়ায় নিয়ন্ত্রন হারিয়ে অবৈধ ট্রলিগাড়ি খালে

dynamic-sidebar

মো. সুজন মোল্লা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে অবৈধ একটি ট্রলিগাড়ি খালে পড়ে গেছে। জানাগেছে এ সময় ট্রলির চালক মো. রাকিব (২২), শওকত (১৮) ও মো. রহিম নামের দু’জন হেলপার ট্রলিগাড়ির মধ্যেই ছিলেন। তারা উভয়েই আহত হয়েছেন।

স্থানীয় ও প্রতক্ষদর্শীরা জানান মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় উপজেলার জম্বদ্বীপ গ্রামের বালুর খোলা থেকে বালু বোঝাই দিয়ে বানারীপাড়ার দিকে আসার সময় মাছরং জামে মসজিদের উত্তর পাশের খালের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিগাড়িটি পড়ে যায়।

এ সময় ট্রলিগাড়ির চালক রাকিব,হেলপার রহিম ও শওকত ওই গাড়ির মধ্যেই ছিলো। গাড়িটি খালে পড়ার পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাড়ির চালক রাকিব ও হেলপার শওকতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খাল থেকে ট্রলিগাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানাগেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net