সুনান বিন মাহাবুব ॥ পটুয়াখালীতে সেন্টাল হাসপাতালে ভাংচুর এবং ডাঃ মশিউর রহমানকে লাঞ্চিত করার ঘটনায় আজ পটুয়াখালী প্রেসক্লাবে ডাক্তার এবং বেসরকারী হাসপাতালের কর্মকর্তাবৃন্দরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পটুয়াখালী প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। পটুয়াখালী প্রেসক্লাবে লিখিত বক্তব্য পেশ এর মাধ্যমে উল্লেখ করেন, প্রশাসন সকল দোষীদের পরিচয় পেয়েও দোষীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না।
উল্লেখ্য, গত ৭/৯/২০১৯ তারিখ রাত ১১ টায় বহিরাগত কিছু যুবক পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালে ডাঃ মশিউর রহমানের কাছে আসে এবং সদর হাসাপাতালে তাদের একজন রোগীকে দেখতে যেতে বলেন। কিন্তু ডাক্তার মশিউর রহমান সদর হাসাপাতালে যেতে না চাওয়ায় বহিরাগত যুবকরা ক্ষিপ্ত হয়ে যায় এবং ডাক্তারকে গালিগালাজ করে। তখন ডাক্তারের সাথে থাকা সেন্টাল হাসপাতালের কর্মচারীকে চর থাপ্পর মারে বলে উল্লেখ করেন। পরবর্তীতে বহিরাগত যুবকরা হাসপাতাল ত্যাগ করার সময় বিল বোর্ড এবং হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।
এ বেপারে ডাঃ মশিউর রহমান উল্লেখ করেন, বহিরাগত ছেলেরা তাকে আজেবাজে কথা বলে লাঞ্চিত করেন। পরবর্তিতে ঐ রাতেই মটরসাইকেলে সদর হাসপাতালে রোগীকে দেখতে যাওয়ার পরও যুবকরা এই হামলা ভাংচুর চালায়। এ ব্যাপারে হাসপাতালের সিসি টিভি ফুটেজ এবং আহত কর্মচারির সাক্ষ্য প্রমান প্রশাসনকে দেয়ার পরেও তারা কোন ব্যাবস্থা নিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল এসেসিয়েশন পটুয়াখালী, ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি পটুয়াখালী এবং পটুয়াখালী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স সমিতির কমকর্তা কর্মচারীবৃন্দ।
সকল দোষীদের চিহ্নিত করে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সকল কর্মকর্তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply