পারভেজ সিকদার ॥ বরিশাল নগরীতে পেপার বিক্রেতা বাদল আলফার আঘাতে দুর্ঘটনার স্বীকার এই নিউজ বিডি ক্রাইম পত্রিকাতে প্রকাশিত হয়। প্রকাশিত খবর দেখে আজ সন্ধ্যা ৭ টায় বরিশালের লাভ ফর ফ্রেন্ডস ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন পারভেজ সিকদার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আহত বাদলকে দেখতে।
এ সময়ে তার সাথে আরও উপস্হিত ছিলেন সক্রিয় সদস্য শাওন অরন্য,ফায়জুল ইসলাম,জান্নাতুল ফেরদৌস রুমা,অপুর্ব বাড়ৈ সহ অন্যান্য সদস্য বৃন্দ। বাদলের শাররীক অবস্হার সর্বশেষ পরিস্হিতির খোজঁ খবর নেয়া হয় ।
এ সময়ে তিনি জানান দুয়েক দিনের মধ্যে অপারেশন করা জরুরী না হলে তিনি পংগুত্ব বরন করতে হবে।বর্তমানে তিনি তার অপারেশনের চেয়েও বেশী টেনশনে আছেন তার অনার্স পড়ুয়া মেয়ের ফরম ফিলাপের টাকার জন্য। তিনি সমাজের বিত্ত্ববান ও নগরীর মেয়র মহোদয়ের আর্থিক সহোযোগীতা কামনা করেন।
তিনি বলেন আপনাদের সহোযোগীতায় আমি আবার সুঃস্থ ও স্বাভাবিক জ্বীবনে ফিরে যেতে চাই।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply