, ,

শিরোনাম :
বরিশালে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মানববন্ধন

বরিশালে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মানববন্ধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তারা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিজিটাল সেন্টার ফোরামের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ডিজিটাল সেন্টার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাজী আরিফুল ইসলাম,

আব্দুল করিম, ইউসুফ আলী, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাহতাব আলী, গোপালগঞ্জ জেলা সভাপতি মাইনুল ইসলাম অপুসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের নিয়োগের জন্য জোর দাবী জানান। এছাড়াও উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে যেসব জেলায় নিয়োগ দেয়া হয়েছে তা বাতিল ঘোষনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। অন্যথায় নিজেদের দাবী আদায়ে আবারো রাজপথে নামার ঘোষনা দেন।

একইদিন সকালে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন মিলানায়তনে সারাদেশের উদ্যোক্তাদের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডিজিটাল সেন্টার পরিচালক ফোরামের সাধারণ সম্পাদক মাহতাব আলী জানান, ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে সারাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে তথ্য সেবা কেন্দ্র চালু করেন। পরবর্তীতে যা ডিজিটাল সেন্টার হিসেবে রুপলাভ করে।

ডিজিটাল সেন্টার চালুর পর থেকে উদ্যোক্তারা বিনামূল্যে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ করে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে নামমাত্র মূল্যে নিয়ে সেবা প্রদান করে আসছেন। পরে উদ্যোক্তাদের বাদ দিয়ে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হলে উচ্চ আদালতে পৃথকভাবে কয়েকটি রীট দাখিল করেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। উচ্চ আদালত থেকে একটি রীটের শুনানীতে দুইমাসের মধ্যে রীটকারীদের নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করা হলে সরকার পক্ষ থেকে আবার আপীল করা হয়।

আপীল শুনানীতে উদ্যোক্তাদের অগ্রাধীকার দিয়ে নিয়োগ প্রদান করার নির্দেশ দেয়া হলেও কয়েকটি জেলায় উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে উদ্যোক্তাদের বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। মতবিনিময় সভায় উদ্যোক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে উচ্চ আদালতের নির্দেশ মেনে নিয়ে উদ্যোক্তাদের নিয়োগ প্রদানের দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net