বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
বরিশালে কলেজছাত্র শুভ হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশালে কলেজছাত্র শুভ হত্যা মামলার আসামি গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের কলেজছাত্র মেহেদি হাসান শুভ হত্যা মামলার আসামি হেলাল ফকিরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

হেলাল বড়ইয়া গ্রামের আমজেদ ফকিরের ছেলে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আসামি হেলালকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

গত ২৫ মার্চ রাতে বড়ইয়া গ্রামের আব্দুল্লাহ আল মাহাবুবের ছেলে শুভকে পরিবল্পিতভাবে কলাকোপা এলাকায় নিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার পর দিন ২৬ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ২৮ মার্চ ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন নিহত শুভর বাবা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net