, ,

শিরোনাম :
বরিশালে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ১০

বরিশালে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ১০

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেজর এম এ জলিল সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, যাত্রীবোঝাই একটি বাস বরিশাল থেকে ভুরঘাটার দিকে যাওয়ার পথে উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল সেতুর ঢাল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় আলী আকন (৬৫), বাচ্চু (৩০) শাকিব (২৫), সাইদা (৩০), আলাউদ্দিন (৪০) ও অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকসহ আট জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল সচল রাখতে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net