, ,

শিরোনাম :

বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং এর উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, প্রকল্পের আওতায় বরিশালে দুই মাসব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সরকারী ব্রজমোহন কলেজে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব গৌরি সংকর ভট্টাচার্জ।

সরকারী ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার, গনিত বিভাগের শিক্ষক মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিএম কলেজ শাখার সভাপতি মারুফ হোসন প্রমুখ।

কর্মশালায় বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থী অংশ নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net