, ,

শিরোনাম :
আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিজিটাল বাংলাদেশ থেকে বাদ যাবে না কোনো জেলা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি, কোনো জেলা বাদ যাবে না। কোনো জেলা যাতে বঞ্চিত না হয় সেক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সার্বিকভাবে তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে তথ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের হাজার হাজার তরুণ-তরুণী প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রজেক্ট পরিচালক গৌরী শংকর ভট্টাচার্য, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net