সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

বরিশাল র‌্যাবের অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরে র‌্যাব-৮ এর অভিযানে দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার পিরোজপুর জেলার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর সদর থানার শহমাছিমপুর গ্রামের জে আলী খানের পুত্র সজীব হাওলাদার (২৯) ও একই এলাকার আব্দুল হালিম শেখ’র পুত্র আব্দুল হালিম শেখ।

র‌্যাব-৮ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেস্খফতারকৃত মোঃ সজীব হাওলাদার ও মোঃ মোস্তফা শেখ দীর্ঘদিন যাবৎ পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক এর নিকট হতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাস টার্মিনালের অফিসে প্রবেশ করিতে দিবে না প্রবেশ করলে মারপিট করিয়া জীবন নাশের হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করিলে আসামীরা উক্ত ভিকটিমের উপর ক্ষিপ্ত হইয়া মারপিট করিয়া জখম করার জন্য উৎ পেতে থাকে।

গত ৩০ সেপ্টেম্বর কুমিরমারা এলাকায় উল্লেখিত ব্যক্তিরা এবং আরও কিছু লোক চাঁদা দাবি করে অতকির্তভাবে ভিকটিম এর উপর আক্রমন করে তাকে মারধর করে। চাঁদার দাবিতে উক্ত ব্যক্তিরা ভিকটিম এর পাঞ্জাবি ধরিয়া টানাটানি এবং এ্যালোপাথারি ভাবে কিল ঘুশি মারিয়া জখম করে। একপর্যায়ে ভিকটিম মাটিতে পরিয়া গেলে ভিকটিমের পায়জামার ডান পকেট হতে ৫২,০০০/- টাকা এবং গলায় থাকা ০১ ভরি ওজনের চেইন নিয়ে যায়।
দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও শান্তি শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে র‌্যাবের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে আজ র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল পিরোজপুর জেলার সদর থানা এলাকায় বিশেষ টহলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোঃ সজীব হাওলাদার (২৯) এবং মোঃ মোস্তফা শেখ (৪৪) সদর থানা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সকাল ০৭.৩০ মিনিটে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে উক্ত এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করে ও পরবর্তীতে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net