, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

ঝালকাঠিতে পাঁচ অবৈধ পলিথিন ব্যবসায়ীকে জরিমানা

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধ পলিথিন রাখায় আরও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের আড়তদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী বলেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা কম দামে পেঁয়াজ কিনে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।

এছাড়া নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে দুই ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net