বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এমভি দেশান্তর লঞ্চে হামলা ভাঙচুর, মাস্টারকে গণপিটুনি

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এমভি দেশান্তর লঞ্চে হামলা ভাঙচুর, মাস্টারকে গণপিটুনি

dynamic-sidebar

বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি দেশান্তর লঞ্চটি কম যাত্রী নিয়ে যেতে না চাওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। এসময় যাত্রীদের গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই লঞ্চের মাস্টার। তাকে রাতেই উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল টার্মিনালে এই ঘটনা ঘটলে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে পুলিশ ওই লঞ্চের যাত্রী বরগুনা থেকে ঢাকার উদ্দেশে আসা একটি লঞ্চে তুলে দেয় পরিবেশ শান্ত হয়। ঘটনা প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে- দেশান্তর লঞ্চটি ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে যাত্রী বোঝাই করে। কিন্তু রাত ৯টার দিকে ছেড়ে যাওয়ার আগ মূহূর্তে কর্তৃপক্ষ ঘোষণা দেয় ইঞ্জিনে ত্রুটি রয়েছে। কিন্তু ওই সময় মাস্টার ভুলক্রমে ইঞ্জিনটি চালু দেন। যাত্রীরা টিকিটের টাকা ফেরত চাইলে লঞ্চ কর্তৃপক্ষ দিতে অপরাগতা প্রকাশ করলে ক্ষুব্ধ যাত্রীরা মাস্টারকে গণপিটুনি দেয়। একপর্যায়ে লঞ্চটির ভেতরে হামলা চালিয়ে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বরিশাল নৌ পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে আসা সুন্দরবন ৫ লঞ্চে যাত্রীদের তুলে দিলে পরিবেশ শান্ত হয়। ওই লঞ্চের একাধিক যাত্রী জানিয়েছেন- লোকসানের আশঙ্কায় ইঞ্জিনে ত্রুটির অজুহাতে কর্তৃপক্ষ লঞ্চটি ছাড়তে চায়নি। কিন্তু যাত্রীদের চাপের মুখে মাস্টার ইঞ্জিন চালু দিলে তাতে সচল হয়। এতে লঞ্চে থাকা ২ শতাধিক যাত্রী ক্ষুব্ধ হয়ে লঞ্চে হামলা চালিয়েছেন। একপর্যায়ে মাস্টারকে পিটিয়ে জখম করেছে। নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানিয়েছেন- যাত্রীদের সুন্দরবন লঞ্চে তুলে দেওয়ার পরে পরিবেশ শান্ত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net