মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে বরিশাল বোর্ডের চার কর্মচারী বরখাস্ত

পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে বরিশাল বোর্ডের চার কর্মচারী বরখাস্ত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শিক্ষা বোর্ডের দুই কর্মচারীকে এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিতে ফল জালিয়াতির অভিযোগে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এবং দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

স্থায়ী বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন চেয়ারম্যানের কার্যালয়ে দায়িত্বে থাকা নিতাই চন্দ ও অফিস সহকারী শংকর দাস। সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল ও মনিরুল ইসলামকে।

তদন্ত কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম অপরাধীদের আটক করার পর তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আগেই দুজনকে সাময়িক বরখাস্ত করে। এতে করে অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পায়।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই প্রকাশিত এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ১৮ শিক্ষার্থীর উচ্চতর গণিত বিষয়ে জালিয়াতি ধরা পড়ে। বোর্ড কর্তৃপক্ষ প্রথমে ঘটনার জন্য কেবল ‘রেকর্ড সাপ্লায়ার’ গোবিন্দ চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করে। কিন্তু তদন্তে আরো তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net