, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
তথ্য প্রযুক্তি মামলায় নলছিটির শীর্ষ সন্ত্রাসী রেজাউল আটক

তথ্য প্রযুক্তি মামলায় নলছিটির শীর্ষ সন্ত্রাসী রেজাউল আটক

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনিরের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় নলছিটি উপজেলার শীর্ষ সন্ত্রাসী রেজাউল চৌধুরীকে গ্রেফতার করেছে নলছিটি থানার পুলিশ। ঢাকার সাইবার ট্টাইব্যুনালের মামলা নং-৪০১/১৮ এর গ্রেফতারি পরোয়ানায় নলছিটি থানার এসআই মো: রাসেল গত ৫ অক্টোবর রাতে রেজাউলকে নান্দীকাঠী এলাকা থেকে আটক করে।

জানা গেছে, সন্ত্রাসী রেজাউল চৌধুরী তার বাহিনী নিয়ে ২০১৭ সনের ৫মার্চ বোরকা পরিহিত এক স্কুল ছাত্রীকে রাস্তায় লাঞ্ছিত, টেনে-হিচড়ে ও বোরকার মুখোশ খুলতে বাধ্য করার ঘটনা সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিলে তা ভাইরাল হয়। ওইদিন রাতে নলছিটি থানার পুলিশ রেজাউলকে আটক করে সাংবাদিক মুনিরের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করার শর্তে গভীর রাতে ছেড়ে দেয়। পরদিন ৬মার্চ রাত ১১.১৮ ঘটিকায় রেজাউল চৌধুরী তার ফেইসবুক আইডি দিয়ে সাংবাদিক মুনিরকে ফালতু সাংবাদিক ও মানুষরুপী জানোয়ার উল্লেখ করে পোষ্ট দেয়। এবং ৭ মার্চ ঝালকাঠি আদালতে সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনিরের বিরুদ্ধে চাঁদাবাজির নালিশী অভিযোগ করে। আদালতের বিচারক এইচ এম কবির হোসেন মিথ্যা-ভিত্তিহীন মামলা খারিজ করে সন্ত্রাসী রেজাউল চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করেন এবং বিচারক নিজেই বাদী হয়ে

রেজাউল চৌধুরীকে আসামী করে সিআর-৪১/১৭(ঝাল)মামলা দায়ের করেন। ওই মামলাটি বর্তমানে স্বাক্ষীর জন্য রয়েছে।
এদিকে সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনির রেজাউল চৌধুরীর বিরুদ্ধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন, যা বর্তমানে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ওই মামলায় গত ২৪ সেপ্টেম্বর রেজাউল চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net