বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৯

শিরোনাম :
পটুয়াখালীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

পটুয়াখালীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব ॥ সুন্দর এবং সু-শৃঙ্খলভাবে পালন হচ্ছে পটুয়াখালীর হিন্দু ধর্মানুসারীদের প্রধান উৎসব দূর্গা পুজা। ৬ টি প্রধান মন্ডপে পূর্ন নিরাপত্বা ব্যবস্থার মধ্যে পূজাকার্য সম্পন্ন করছে অনুসারীরা। পটুয়াখালী পুলিশ প্রশাসন প্রতিটি মন্ডপে পুলিশ কর্মকর্তা নিযুক্ত করার পাশাপাশি সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের অংশ হিসেবে অষ্টমী পূজায় পটুয়াখালী সদরের প্রতিটি মন্ডপে ৬ অক্টোবর রাতে পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান প্রশাসন কর্মকর্তাদের নিয়ে পটুয়াখালীর প্রতিটি পুজা মন্ডপে যান এবং সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্ববান করেন।

প্রশাসনিক কর্মকতাদের সাথে আরও উপস্থিত ছিলেন পুজা কমিটির কর্মকতা তপন কুমার, এনটিভির প্রতিনিধি কাজল বরন দাশ এবং গন্যমান্য সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার মইনুল হাসান উল্লেখ করেন, সকল ধর্মের মুল বক্তব্য শান্তি শৃঙ্খলা। তাই সকলকে যে কোন ধর্মীও অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করতে বলেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net