বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশাল থেকে ছেড়ে যাওয়া সোনারতরী বাসের চাপায় নিহত ৩

বরিশাল থেকে ছেড়ে যাওয়া সোনারতরী বাসের চাপায় নিহত ৩

dynamic-sidebar

বরিশাল নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া একটি বাসের চাপায় ফরিদপুরে ৩ পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভুবকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন- ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) এবং মেহেরুন নেছা (৫৫)। তাদের সকলের বাড়ি ডাঙ্গী ইউনিয়নে।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাস ভুবকদিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। ওই সময় বাসচাপায় রাস্তার পাশে থাকা তিন পথচারী নিহত হন। আহত হন আরও ১১ জন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net