, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

বরিশালে কোন কিশোর সন্ত্রাস থাকবে না : বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সন্তানদের মেরামতের কাজ যদি পরিবার নেয় তাহলে অপরাধ কমে আসবে। এবং যেকোন অপরাধ পরিলক্ষিত হওয়া মাত্রই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা কিশোরেরা নানা অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু বরিশাল কোন কিশোর সন্ত্রাস থাকবে না। এমনকি কেউ নয়ন বন্ডের পথ অনুসরণ করুক এটা পুলিশ কখনও বরদাশত করবে না। প্রয়োজনে তাদের প্রতিরোধে জোরালো উদ্যোগ নেবে।

সোমবার বরিশাল কাউনিয়া থানার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় ছেলে মেয়েদের অভিভাবকদের উদ্দেশ করে এসব কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পুলিশ কমিশনার আরও বলেন- পুঁথিগত শিক্ষার বাহিরেও সন্তানের ভেতর দেশপ্রেম তৈরি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। দিতে হবে নৈতিকতার শিক্ষা, যেন সে শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্বাস উদ্দিন প্রমুখ।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net