, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
স্কুলে কোন শিক্ষার্থী মোবাইল নিয়ে আসতে পারবে না- বিএমপি কমিশনার

স্কুলে কোন শিক্ষার্থী মোবাইল নিয়ে আসতে পারবে না- বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক হলো বিষবৃক্ষের ন্যায়। এই বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে। না হলে আমার ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা যাবেনা। তবে এই বিষবৃক্ষ উপড়ে ফেলার দায়িত্ব পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক, সুশীল সমাজ, সাংবাদিক প্রত্যেককেই যে যার অবস্থান থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার আয়োজনে ওপেন হাইজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

তিনি আরো বলেন, আমি কোন প্রধান অতিথি নই। আমি আমার দায়িত্ব-কর্তব্য পালন করছি। যারা ভুক্তভোগী সাধারণ মানুষ আমি তাদের কথা শুনতে এসেছি। তিনি বলেন, স্কুল চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী মোবাইল আনতে পারবে না। এজন্য শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সভা করে সিদ্ধান্ত কার্যকর করা যেতে পারে। সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা করা হবে।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং চলবে না বলেন তিনি। ওপেন হাউজ ডে অনুষ্ঠানের শুরুতে বিগত সভার কার্যক্রম সম্পর্কে বিএমপি কমিশনারকে অবহিত করা হয়। পরবর্তীতে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ অত্যান্ত গুরুত্ব নিয়ে শোনেন বিএমপি কমিশনার।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ-বিন-আলম সভায় বলেন, এয়ারপোর্ট থানায় কোন ঘুষ কিংবা দালালের জায়গা হবে না। অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ, চেয়ারম্যান, কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net