, ,

শিরোনাম :

ধ্রুবতারার বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে পুরষ্কারপ্রাপ্ত যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় সকলের সিদ্ধান্তক্রমে ধ্রুবতারার বরিশালের দীর্ঘদিনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের প্রতি সম্মান জানিয়ে তাকে আমৃত্যু সভাপতি ও সাবেক সহ-সাধারন সম্পাদক আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদকে সাধারন সম্পাদক করে বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক।

শনিবার বিকেলে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বিভাগীয় সম্মেলন ও উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারার নির্বাহী পরিচালক অমিয় প্রাপণ চক্রবর্তী অর্ক।

সংগঠনের বিভাগীয় সদ্য সাবেক সহ-সভাপতি ও নিউজ ২৪ এর ঝালকাঠি প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সোহেব ফারুক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল স্বপন স্যানামত, ইউনিসেফ এর ফোকার পার্সন আসিফ চৌধুরী, ধ্রুবতারার কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক পলাশ তালুকদার, আইসিএস এর নির্বাহী পরিচালক লুনা হক। বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভির তুষার, গিয়াস উদ্দিন, কেএম রুবেল মাহমুদ, অলি আহমেদ, ভোলা জেলা সভাপতি মোঃ কিরন, ঝালকাঠি সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু ও পটুয়াখালীর সভাপতি তোফায়েল আহমেদ প্রমুখ।

বরিশাল বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিহাদ রানা, সহ-সাধারন সম্পাদক পারভেজ সিকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুস সানি, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ আর হীরা, অর্থ সম্পাদক ফাইজুল ইসলাম দোলন, প্রচার সম্পাদক অপূর্ব বাড়ৈ, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান।

এছাড়া একইসাথে পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলা কমিটি ঘোষণা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net