বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৬

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
চরমোনাই কামিল মাদরাসার ফাযিল পরীক্ষায় গৌরবময় ফলাফল

চরমোনাই কামিল মাদরাসার ফাযিল পরীক্ষায় গৌরবময় ফলাফল

dynamic-sidebar

প্রেস বিজ্ঞপ্তি // জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠান চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসায় ২০১৭ইং সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ফাযিল ১ম পর্ব পরীক্ষায় শতভাগ পাশ করে গৌরবময় ফলাফল অর্জন করেছে। এ বছর ফাযিল ১ম পর্ব পরীক্ষায় ১১২জন ছাত্র অংশগ্রহন করে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে অ + ৫জন, অ ৩৩জন, অ- ৩৬জন, ই ৩৮জন । বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদরাসাগুলোর মধ্যে চরমোনাই মাদরাসা প্রতিবারই সম্মানজনক ফলাফল করে আসছে। এ ফলাফলের জন্য মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আল্লাহ রব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেন এবং শিক্ষক, কর্মচারী, গভর্নিং বডি ও অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেব আল্লাহ রব্বুল আলামীনের দরবারে মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ২০১৬সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ মাদরাসাটি বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় এবং ছাত্রদের পড়াশোনা, আমল-আখলাক, বহুমুখী যোগ্যতা ও সার্বিক উন্নতি অত্যন্ত গতিশীল হওয়ায় সারাদেশের মেধাবী ও চরিত্রবান ছাত্ররা এ মাদরাসাটি তাদের মেধা বিকাশ ও আমল-আখলাক গঠনের জন্য উপযুক্ত স্থান বলে বিবেচনা করছে। এ বছর অত্র মাদরাসায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ফাযিলে অনার্স কোর্স চালু করা হয়েছে এবং ভর্তি কার্যক্রম চলছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net