পটুয়াখালী প্রতিনিধি : আপন বড় বোনের বাস ভবনের বাউন্ডারি ওয়াল ও গেইট ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন পটুয়াখালীর বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল। সেই অনুযায়ী আজ রবিবার সকাল থেকে ভাঙ্গার কাজ শুরু হয়েছে। সকাল ১০টায় শহরের শাহি মসজিদ রোডস্হ মেয়রের বোন রিতা শবনমের নয়ন ভিলার বাসভবনের সামনে গিয়ে দেখা গেছে, নিয়োজিত শ্রমিকরা তার বাসভবনের ওয়াল ভাঙ্গার কাজ করছেন। উৎসুক লোকজন দাঁড়িয়ে দেখছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাবাড়ি থেকে মুসলিমপাড়ার সামনের সড়ক পর্যন্ত সড়কের উত্তর পাশে পয়োনিষ্কাশনের জন্য ড্রেনের কাজ শুরু হয়। ড্রেনটি মেয়রের বোনের বাসার সামনে দিয়ে যাওয়ায় তার বাসভবনের বাউন্ডারি ওয়াল ও গেইড ভাঙ্গার প্রয়োজন হয়। আর এ কারণেই মেয়র তার বোনের স্হাপনাটি ভাঙ্গার নির্দেশ দেন।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল বলেন,” পৌরসভার নাগরিকদের সুবিধার্থে ড্রেন করা হচ্ছে। আর এটি করতে গিয়ে, শুধু আমার বোন নয়, আমার নিজের ভবন হলেও ভেঙ্গে ফেলার নির্দেশ দিতাম। তবে মেয়রের এ নির্দেশ সর্বত্র প্রশংসিত হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply