কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ইউএনও মো.মুনিবুর রহমান, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। কলাপাড়া রেড ক্রিসেন্টের মাঠ কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা এ মহড়ায় অংশ নেয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply