শামীম আহমেদ : বরিশালের আড়িঁয়াল খাঁ, কালাবদর, চন্দ্রমোহন, টুমচর ও আন্দারমানিক নদীতে কোষ্টগার্ড ও নৌ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আবৈধ ভাবে জাল ফেলায় ও মা ইলিশ ধরার অপরাধে এবং সরকারী আইন অমান্য করার জন্য ২৬ জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।
কোষ্টগার্ডের এস সি পিও এক্স মোঃ আতিউর রহমান জানান, গোয়েন্দা সংস্থার তথ্যমতে বরিশালের কালাবদর, টুমচর নদী, মেহেন্দিগঞ্জের আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০ জন জেলেকে মা ইলিশ নিধন করার অপরাধে আটক করে বরিশালে নিয়ে আসা হয়।
কোষ্টগার্ডের হাতে আটককৃত ২০ জনকে দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন ১ বছরের কারাদন্ড প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস। এসময় তাদের কাছ থেকে ৫৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যা কীর্তনখোলা নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।
অপর দিকে বরিশাল সদর নৌ থানা পুলিশ সদর উপজেলার শায়েস্তাবাদ নদীতে ইলিশ ধরাকালীন সময়ে নদীতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- সায়েস্তাবাদ ইউনিয়নের বাসিন্দা মালেক সরদার (৫৫), আনোয়ার হোসেন(২৭), বেলাল মৃধা(৩৫), নসির (২০), ইমদাদুল হক(২৮), শাকিল(২০)।
বরিশাল সদন নৌ-থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, প্রায় অর্ধশত জেলে মিলে নদীতে জাল ফেলে। খবর পেয়ে অভিযান চালালে আনুমানিক ১৫শ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬ জনকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, আটককৃতদের মৎস্য সংক্ষরন আইনের অপরাধ ১৯৫০ এর ৪ ধারায় ও ৫ ধারায় শাস্তি অনুযায়ী কাউনিয়া থানায় মামলা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, আটককৃত কারেন্ট ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে নৌ থানা পুলিশ। এ অভিযান চলমান থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply