বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

শিরোনাম :

ইনিংস ব্যবধানে সিলেটকে হারালো বরিশাল

dynamic-sidebar

ক্রীড়া ডেস্ক : জাতীয় লিগে বৃষ্টির কারণে সবার পরে শুরু হয়েছিল বরিশাল ও সিলেটের মধ্যকার ম্যাচটি। তবে নিষ্পত্তি হলো সবার আগে! রবিবার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগকে ইনিংস ও ১৩ রানে হারিয়েছে বরিশাল বিভাগ।

জাতীয় লিগের প্রথম রাউন্ডের এই ম্যাচে বোলারদের দাপটের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সিলেটের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে ধসে নামে সিলেটের প্রথম ইনিংসে। বাকি কাজটা সেরেছেন সিলেটের পেসার তানভীর ইসলাম ও মনির হোসনে। দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলক কাপালীর দলকে থামিয়ে ইনিংস ও ১৩ রানে জিতেছে বরিশাল।

রবিবার ২ উইকেটে ২৭ রান নিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই শুরু করছিল সিলেট। শেষ দিন সিলেটের জাকের আলীই কেবল প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছেন। এই উইকেট কিপার ব্যাটসম্যান ১১৪ বল খেলে অপরাজিত ছিলেন ৪৫ রানে। সিলেট বিভাগ নিজেদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ১১ রানে। শেষ চার ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। ফলে ১৩২ রানে অলআউট হতে হয় অলক কাপালির দলকে।

এই ইনিংসে ২৯ রানে ৪ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার তানভীর। মনির ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে কামরুলের বোলিং তোপে ৮৬ রানে অলআউট হয় সিলেট। অলক কাপালি, ইমতিয়াজ হোসেন, জাকির হাসান ও জাকির আলীদের নিয়ে গড়া দলটির তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জাকির হাসান সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন।

কামরুল হাসান ২৪ রানে নেন ৬টি উইকেট। এছাড়া নুরুজ্জামান তিনটি এবং তৌহিদুল ইসলাম নেন একটি উইকেট।

জবাবে বরিশাল ২৩১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। শাহরিয়ার নাফিস (৬৩) ও অধিনায়ক ফজলে মাহমুদের (৭০) জোড়া হাফসেঞ্চুরিতে ১৪৫ রানের লিড নেয়। এই রানে পিছিয়ে থেকে সিলেট তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় হারের স্বাদ নেয় সিলেট বিভাগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net