, ,

শিরোনাম :
বিসিসি’র ২২ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে মাদকের ছায়া বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই ক্লোজড

ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই ক্লোজড

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ঘুষ বাণিজ্যের ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় চুয়াডাঙ্গার হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আফজাল হোসেনকে ক্লোজড করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক তদন্তে এসআই আফজালের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক ও অনুমোদনহীন কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। এসব কারণে গতকাল রোববার তাকে ক্লোজড করা হয়।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আফজাল হোসেন গত ৩০ আগস্ট রাতে কোটালী-উজলপুর সড়কের শৈলমারী মোড় নামক স্থান থেকে আকন্দবাড়ীয়া গ্রামের শাজাহানের ছেলে বিল্লাল হোসেন এবং ইস্রাফিলের ছেলে পিল্টুকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

পরদিন ৩১ আগস্ট সকালে পরিবারের লোকজনের সামনে তাদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে এবং মামলা হালকা করার কথা বলে নগদ ৫০ হাজার টাকা ঘুষ নেয়।

বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টিতে এলে এসআই আফজাল হোসেন ঘুষের ৫০ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা ফেরত দেয় এবং বাকি টাকা গত ৪ সেপ্টেম্বর ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়। কয়েকদিন অতিবাহিত হলেও প্রতিশ্রুতির টাকা ফেরত দিতে গড়িমশি শুরু করে দেন তিনি।

এমন অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। তদন্তে অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদে এসআই আফজালের ঘুষ বাণিজ্যের বিষয়টির প্রাথমিক প্রমাণ পান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net