, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই ক্লোজড

ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই ক্লোজড

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ঘুষ বাণিজ্যের ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় চুয়াডাঙ্গার হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আফজাল হোসেনকে ক্লোজড করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক তদন্তে এসআই আফজালের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক ও অনুমোদনহীন কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। এসব কারণে গতকাল রোববার তাকে ক্লোজড করা হয়।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আফজাল হোসেন গত ৩০ আগস্ট রাতে কোটালী-উজলপুর সড়কের শৈলমারী মোড় নামক স্থান থেকে আকন্দবাড়ীয়া গ্রামের শাজাহানের ছেলে বিল্লাল হোসেন এবং ইস্রাফিলের ছেলে পিল্টুকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

পরদিন ৩১ আগস্ট সকালে পরিবারের লোকজনের সামনে তাদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে এবং মামলা হালকা করার কথা বলে নগদ ৫০ হাজার টাকা ঘুষ নেয়।

বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টিতে এলে এসআই আফজাল হোসেন ঘুষের ৫০ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা ফেরত দেয় এবং বাকি টাকা গত ৪ সেপ্টেম্বর ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়। কয়েকদিন অতিবাহিত হলেও প্রতিশ্রুতির টাকা ফেরত দিতে গড়িমশি শুরু করে দেন তিনি।

এমন অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। তদন্তে অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদে এসআই আফজালের ঘুষ বাণিজ্যের বিষয়টির প্রাথমিক প্রমাণ পান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net