সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে
সমাবেশ মঞ্চেই আ.লীগ নেতাদের ধস্তাধস্তি আহত-৫

সমাবেশ মঞ্চেই আ.লীগ নেতাদের ধস্তাধস্তি আহত-৫

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলায় সমাবেশ মঞ্চে একে নেতার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনায় কৃষক লীগের সভাপতি ও ছাত্রলীগের আহ্বায়কসহ পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে উপজেলার বিলজানি বাজারে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জসহ দলীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার উদ্বোধনী বক্তব্য দেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুলের সমালোচনা করে বক্তব্য রাখেন। এ ঘটনার সূত্র ধরে আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সম্মেলনের জন্য তৈরি মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জেলা কৃষক লীগের সভাপতি ও ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ছাত্রলীগের আহ্বায়ক শিমুল, রফিকুল ইসলামসহ পাঁচজন আহত হন। কৃষক লীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতাদের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় সিনিয়র নেতারা আহত হন। ধস্তাধস্তির সময় জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার পোশাক ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

আহত কৃষক লীগ নেতা আনিস বলেন, কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের অনুসারীরা সভা চলাকালীন আমাদের ওপর হামলা চালান। অনুষ্ঠানে উপস্থিত জেলার সিনিয়র নেতারাও হামলার শিকার হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত কৃষক লীগ নেতার পাশে দাঁড়িয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল বলেন, উপজেলা আওয়ামী লীগের এক নেতা আমার ওপর হামলা করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বলেন, অনুষ্ঠানের সঞ্চালক রফিকুল ইসলাম উসকানিমূলক বক্তব্য দেয়ায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, সম্মেলনের সময় একটু বিরোধ দেখা দিতেই পারে। তবে এটাকে নেগেটিভভাবে নেয়ার সুযোগ নেই।

আপনার ওপর হামলা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সব নেতাকর্মীর কাছের মানুষ। আমার ওপর হামলা হয়নি। হামলাকারীদের ঠেকানোর জন্য চেষ্টা করেছি আমি।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net