, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

পটুয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার, প্রতিষ্ঠান সিলগালা

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব ॥ পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকায় জিএমআর ডায়াগোনষ্টিক সেন্টারে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে। উক্ত ডায়াগোনষ্টিক সেন্টারের ভূয়া এমবিবিএস ডাক্তার এস.এম নাসির উদ্দীন মাহমুদকে ভ্রাম্যমান আদলত এক বছরের কারাদন্ড প্রদান করে। এ সময় জিএমআর ডায়াগোনষ্টিক সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব আলম এবং দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো.রইস উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, টাউন কালিকাপুর জিএমআর ডায়াগোনষ্টিক সেন্টারে একজন ভূয়া ডাক্তার মিথ্যা পদবী ব্যবহার করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে আজ বেলা ১টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাক্তার নামধারী নাসির উদ্দীন তার পেশার পক্ষে প্রমানপত্র দেখাতে ব্যর্থ হয়। তাই ভ্রাম্যমান আদালত তাকে এক বছর কারাদন্ড এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমান করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net