বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪

শিরোনাম :
পটুয়াখালীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্বা দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্বা দিবস পালিত

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব ॥ “সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিতে পথ চলি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে পালিত হলো বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ । ১৫ আক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন, সমাজসেবা, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে এতিম মেয়েদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার এতিম মেয়েদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

পরে এতিম মেয়েদের প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা সমাজসেবা উপ-পরিচালক শিলা রানী দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হেমায়েত উদ্দিন। এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট কো-অডিনেটর এম.এ.ইকবাল ও ফিল্ড কো-অডিনেটর মো: নাজমূল হোসাইন খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের কল্যানে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা সমূহসহ সকলকে সাদাছড়ি ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তির নিরাপত্তায় এগিয়ে আসতে হবে, যাতে সাদাছড়ি ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তিদের পথ চলা নির্বিঘ্ন হয় ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রে সহায়তায় ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে স্মাট সাদাছড়ি বিতরন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net