বন্ধুর সাথে চেক দিয়ে প্রতারণা করায় বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার ফেরদৌস সালাহ উদ্দিনকে সাজা দিয়েছে আদালত। ২৭ সেপ্টেম্বর বুধবার ২য় যুগ্ম দায়রা জজ আশরাফুল ইসলাম বিচারাধীন আদালত তার অনুপস্থিতিতে তাকে একবছর কারাদণ্ডসহ ১০ লাখ টাকা অর্থদন্ড দেন।আদালত সূত্র জানায়,ফেরদৌসের বিরুদ্ধে ২০১৫ সালের ২৬ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার বন্ধু জিয়া সড়ক এলাকার বাসিন্দা এ এস এম সোহরাব হোসেন। অভিযোগে তিনি বলেন,বন্ধুত্বের খাতিরে ব্যবসায়ীক প্রয়োজনে ফেরদৌস ১০ লাখ টাকা ধার নেয়।তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে সে ২০১৫ সালের ১৭ জুন ওই টাকার চেক দেয়।২১ জুন নগদায়নের জন্য চেকটি ব্যাংকে জমা দেয়া হলে তার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।২৮ জুন লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি টাকা ফেরত দেয়নি।এভাবে মামলা দায়েরের পর আদালত একজনের সাক্ষ্য গ্রহণ করে সত্যতা প্রমান করতে সক্ষম হয়।সাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ওই সাজা দেন।একইসাথে রায়ে দুইমাসের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হলে বাদীকে মালক্রোকী আইনের মাধ্যমে টাকা আদায়ের আদেশ দেয়া হয়।রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply