মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
মেধাবী ছাত্র বুলবুলের পাশে অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন

মেধাবী ছাত্র বুলবুলের পাশে অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন

dynamic-sidebar

আরিফিন রিয়াদ : একটি দোকানে শ্রমিকের কাজ করে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্র বুলবুল হোসেনের পড়াশুনার খরচের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিন।

জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় সরকারি গৌরনদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে অর্থাভাবে কলেজে ভর্তি হওয়া অশ্চিত হয়ে পরে বড়দুলালী গ্রামের খলিলুর রহমানের পুত্র বুলবুল হোসেনের। এ খবর প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রথম আলোর প্রকাশিত সংবাদ দেখে অধ্যম্য মেধাবী বুলবুলের কলেজে ভর্তিসহ পড়াশুনার দায়িত্ব নেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিন। পরবর্তীতে কলেজে ভর্তি ও আবাসিকে থাকার সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যবাদি ক্রয়ের জন্য বুলবুলকে এককালিন নগদ টাকা প্রদান করেন। পরবর্তীতে তিনি গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার মাধ্যমে পড়াশুনার খরচের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

উক্ত চেক বুধবার সকালে আনুষ্টানিক ভাবে বুলবুল ও তার মা হাতে প্রদান করেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এ সময় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রথম আলো বন্ধুসভার গৌরনদী সভাপতি পলাশ তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুলবুলের পিতা অসহায় খলিলুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে তার ওপেনহার্ড অপারেশনের জন্য অতিরিক্ত সচিব আলহাজ্ব ড. মোঃ নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মোটা অংকের টাকা সহয়তা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net