, ,

শিরোনাম :
বরিশালে বিভিন্ন দাবীতে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

বরিশালে বিভিন্ন দাবীতে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ অন্যান্য সরকারি বিভাগের সমমানা অর্পিত দায়িত্ব অনুসারে ১৫তম গ্রেড প্রদান এবং চতুর্থ শ্রেণী উল্লেখ করে জারিকৃত পরিপত্র বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি বরিশাল জেলা আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাকিয়া সুলতানা, সুফিয়া বেগম, রোকেয়া বেগম, সালমা আক্তার, ইসরাত জাহান বর্ণা, ফারজানা আক্তার ও তাসলিমা বেগম সহ বরিশাল জেলার সকল পরিবার কল্যাণ সহকারীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net