রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার

ঝালকাঠিতে পুলিশের হাতে মাদকসহ আটক ৩

dynamic-sidebar

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে ১৭ পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার পিংড়ী এলাকার আবুল হোসেন এর ছেলে মেহিদী হাসান (২২), ইন্দ্রপাশা গ্রামের ইদ্রিশ আলী হাওলাদার এর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও মঠবাড়ি এলাকার মানিক গাজীর ছেলে বাহাদুর গাজী (৩৫)।

পুলিশ জানায়, অভিযান চলাকালে উপজেলার ইন্দ্রপাশা এলাকার তিল্লারবাড়ি মোড় থেকেমেহেদী হাসান ও আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালালে মেহেদী হাসানের পড়নের পেন্টে থাকা ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বাহাদুর গাজীকে তার নিজ বাড়ী এলাকা থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজাপুর থানার সেকেন্ট অফিসার এসআই শাহজাদা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net