, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

বরিশালে মা ইলিশ নিধন করতে গিয়ে ১০ ভূয়া সাংবাদিক আটক : ১ বছরের জেল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কির্তনখোলা নদীতে মা ইলিশ রক্ষার নামে প্রতারনা করতে গিয়ে ভূয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড। এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ অক্টোব বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোর্শেদ আলী ইমন, ঝন্টু, হাসিব খলিফা, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, হাফিজুর রহমান, রুহুল আমিন।

আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

জানা গেছে, প্রতিবছরই এরা ক্রাইম রিপোর্টাসের নাম ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাসের টি শার্ট গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যায়। কখনো প্রশাসন জানতে চাইলে সাংবাদিক একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়। জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্টগার্ড বরিশাল বগুড়া জাহাজের সদস্যরা। অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এর মধ্যে বরিশালের আলো পত্রিকার একজন সাংবাদিক রয়েছে বলে আইডি কার্ডে দেখা গেছে। বাকিরা কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই ক্রাইম রিপোর্টাসের সদস্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net