, ,

বরিশালে চাঁদাবাজের হামলায় ট্রলার চালক আহত

dynamic-sidebar

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজারে ট্রলার চালক আলী হোসেন খান হামলার শিকার।

যানাযায় উপজেলা গৌরবদী ইউনিয়নের দেবুয়া ও চরকিল্লা বাজারের মালামাল ট্রলার যোগে পরিবহন করে আলী হোসেন খান। এই ট্রলার চালকের কাছে একই এলাকার মৃত: দেলোয়ার সিকদারের ছেলে রাসেল সিকদার ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তার দাবীকৃত টাকা আলী হোসেন খান দিতে অপরাগত হওয়ায় ১৭ অক্টোবর দুপুর সারে ১২ টার দিকে চরকিল্লা বাজারের ট্রলার ঘাট সংলগ্ন এলাকার রাসেল সিকদার ও তার সহযোগীরা হাঠি সোঠা দিয়ে এলোপাথারি মারপিঠ করে।

এতে আলী হোসেন খান গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কালাম সরদাররের নিকট জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আলী হোসেন খানকে মারধর করা হয়েছে কিন্তু আমি পরিষদে ছিলাম। আলী হোসেন খান এর স্ত্রী বলেন আমাদের ট্রলারে মালামাল পরিবহন করার কারনে আমাদের কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করছে সেই টাকা না দেওয়ার কারনে মারধর করছে।

রাসেল সিকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আলী হোসেন খান আমার দোকানে ধাংচুর করছে এসেছিল। হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন আলী হোসেন খানকে মারধরের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net