, ,

বরিশালে এ্যাংকর সিমেন্টের ট্রাক কেড়ে নিলো মা-ছেলের প্রাণ : আহত ৪

বরিশালে এ্যাংকর সিমেন্টের ট্রাক কেড়ে নিলো মা-ছেলের প্রাণ : আহত ৪

dynamic-sidebar

রিয়াজ মাহমুদ আজিম : বরিশালে এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১ টায় পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল নগরীর সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে মা দেলোয়ারা বেগম (৬০) নিহত হয়। হাসপাতালে নেয়ার পর তার ছেলে শিপন (৩৫) মারা যায়। নিহতদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামে।

প্রতক্ষদর্শীরা জানান, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে মারা যান।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাক ও ট্রাকের একজন হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net