রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
রাজাপুরে মা ইলিশ নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জেল জরিমানা

রাজাপুরে মা ইলিশ নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জেল জরিমানা

dynamic-sidebar

রাজাপুর প্রতিনিধি ॥ বিষখালী নদীর মা ইলিশ নিধন ঠেকাতে বিশেষ অভিযানে ঝালকাঠির রাজাপুরে তিন জনকে এক বছরের কারাদন্ড ও দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার এ রায় প্রদান করেন।

আটককৃতরা হলো উপজেলার ভাতকাঠি এলাকার মৃত আকিমদ্দিনের ছেলে রুস্তুম আলী হাওলাদার ও আবুল কালাম হাওলাদারের ছেলে রনি হাওলাদার এবং পালট এলাকার পনু শরীফের ছেলে সজল শরীফ, ফোরকান সরকারের ছেলে আরিফ ও হেমায়েত উদ্দিনের ছেলে ইমন। এদের মধ্যে রুস্তুম আলী, রনি ও সজলকে মৎস আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং আরিফ ও ইমনকে জন প্রতি ৫ হাজার টাকা অর্থদন্ড করেন।

সূত্র জানায়, বিষখালী নদী থেকে নিধনকৃত মা ইলিশ নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন উত্তমপুর বাজার এলাকায় বিশেষ চেকপোষ্ট বসান। এ সময় মা ইলিশসহ তিন জনকে হাতেনাতে আটক ও সাথে থাকা মোটর সাইকেল জব্দ এবং ট্রাফিক আইন অমান্য করায় দুই জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস আইনে তিন জনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই জনকে জন প্রতি ৫ হাজার টাকা জরিমানা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net