, ,

বরিশালে ৭ দফা দাবী আদায়ের লক্ষে বধির সংগঠনের মানববন্ধন

বরিশালে ৭ দফা দাবী আদায়ের লক্ষে বধির সংগঠনের মানববন্ধন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালে জাতীয় বধির দিবস উপলক্ষে ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরীর ভাটিখানার মুখ বধির সংঘ।

আজ শনিবার (১৯ই) অক্টোবর সকাল ১১ টাউন হল সম্মুখ সদররোডে “বধিরগন সামাজিক টেকসই উন্নয়নের অংশীদার” এই প্রতিপাদ্য তারা মানববন্ধন আলোচনা ও নগরীতে র‌্যালি করেছে।

মানববন্ধন কর্মসূচিতে তারা লিখিত বক্তব্যতে বলেন বধিরদের মধ্যে অনেক শিক্ষিত প্রকৌশলী ও সমাজের বিভিন্ন ধরনের কাজে উপযোগী থাকা সত্বে তার আজ অবহেলিত।

সরকার যদিও ব্যবস্থা নিয়েছে তাদের উন্নয়নের জন্য এখনো অনেক বধির সুবিদা বঞ্চিত রয়েছে।

প্রতিটি বধির নারী ও পুরুষদের তদন্ত সাপেক্ষে ভাতা প্রদান বৃদ্ধি এবং দ্রুত ভাতা পেতে পারে সে ব্যবস্থা গ্রহন করার দাবী সহ ৭ দফা দাবী পুরনের জন্য সরকারের প্রতি দাবী জানান।

মোঃ আজম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বরিশাল সমাজ সেবা সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন বধির সংগঠনের সহ- সভাপতি সম্পাদক মোঃ কাজল,সাধারন সম্পাদক আবু সুপিয়ান,প্রচার সম্পাদক নওসাদ মিয়া,কোষাধাক্ষ রাজিব হাসান,ক্রিয়া সম্পাদক সুমন খান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net