বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

বিএম কলেজের আবাসিক হলে অভিযান, সিলগালা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের আবাসিক হলে তিনটি হলে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এসময় চারটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাদকসেবী, বহিরাগত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আকস্মিকভাবে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস থেকে প্রথম অভিযান শুরু করা হয়।

এ হলের সুপার সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, হলে রুম দখল করে বহিরাগতদের মাদকসেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এসময় হলের এ ব্লকের ৩১০ ও ৩০১ এবং বি ব্লকের ২১৫ নং কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আর ২১৫নং কক্ষ থেকে জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। পরে ওই কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কারও নামে যদি এই কক্ষগুলো অ্যালটমেন্ট করা থাকে তাহলে পরবর্তীতে সংশ্লিষ্টদের কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং বৈধ কাগজপত্র দেখানোর পর বিবেচনা করা হবে।

এছাড়া হলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল (মুসলিম হল) এবং জীবনানন্দ দাশ হলেও (হিন্দু হল) অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার বলেন, আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। এরপরও আমরা অভিযান চালিয়েছি। হলগুলোর সব শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net