স্টাফ রিপোর্টার : ফেল করা শিক্ষাথীদের পাশ করিয়ে দেয়ার দাবীতে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা এ সময় অধ্যক্ষ’র কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও বিভিন্ন শ্লোগন দিতে থাকে। শিক্ষার্থীদের দাবী, একজন শিক্ষক তার কাছে প্রাইভেট পড়া সব ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দিয়েছে। যারা ৫ নম্বর পেয়েছে তাদেরও পাশ করিয়ে দেয়া হয়েছে।
কিন্তু যারা প্রাইভেট পড়েনি তাদের ফেল করানো হয়েছে। তাই পুনরায় পরীক্ষা বা খাতা পুন:বার মূল্যায়নের দাবীতে রোববার বেলা ১১টা থেকে তারা বিক্ষোভ প্রর্দশন করেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ‘রইস উদ্দিন স্যার আমাদের ফেল করিয়েছে। তার সাথে রয়েছে ননটেক হেড এসএম শামসুর নাহার। রইস উদ্দিন স্যার তার কাছে পড়া শিক্ষার্থীদের পাশ করিয়ে দিয়েছে।
কিন্তু আমরা যারা তার কাছে পড়ি না তাদের ফেল করানো হয়েছে। আমরা দুর্নীতি ও শিক্ষা এক সাথে চাই না।
এ ব্যাপারে পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী মো: রুহুল আমিন জানান, রইস উদ্দিন স্যারের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।তারপরও মৌখিক অভিযোগ পেয়ে তারা এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি অস্বীকার করে বলেছেন, খাতা মূল্যায়নে কোন অনিয়ম হয়নি। পরে ওই খানা উপাধ্যক্ষের মাধ্যমে যাচাই বাছাইও করা হয়েছে। সেখানেও প্রমান মেলেনি। মুলত যারা ফেল করেছে তারা এই আন্দোলন করছে না। করছে ছাত্র নেতাদের দলবল।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply