শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২

শিরোনাম :
প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী ববিতে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি, সভাপতি নিয়ন সম্পাদক শিমু বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেন্সিডিল মামলায় বরিশালের ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক পণ্ডিত রাজিব জেলহাজতে

ফেন্সিডিল মামলায় বরিশালের ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক পণ্ডিত রাজিব জেলহাজতে

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ২০১৮ সনের ফেন্সিডিল মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সাচিপ রাজিব আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে। এসময় বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। শাহরিয়ার সাচিপ রাজিব ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চাদাবাজীর অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে সদর থানার জিআরও খোকন চন্দ্র দে জানান, ২০১৮ সনের ফেনসিডিল মামলায় সহযোগী এবং আসামি হিসেবে রাজিবের নাম রয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছর বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান চালিয়ে নগরীর ২১ নম্বর ওয়ার্ড থেকে ২২২ বোতল ফেন্সিডিলসহ মুশফিকুল হাসান মাসুম (৩৮) এবং সবুজ ইসলাম শাহিন (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছিলো। এ ঘটনায় আটক দুই জনসহ বরিশালের বহুল আলোচিত সমালোচিত ছাত্রলীগ নেতা মঈন তুষার, নগরীর গোরস্থান রোডের বাসিন্দা যুবলীগ নেতা শাহরিয়ার সাচিপ রাজিব, জিয়া সড়ক এলাকার আদনান আলম বাবু, বিএন খান কলেজের শিক মো. হারুন খান এবং রাজশাহীর আছমত খানের বিরুদ্ধে মামলা দয়ের করেছিলো পুলিশ।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত ভিপি মঈন তুষার ও যুবলীগ নেতা শাহরিয়ার সাচিপ রাজিবসহ বাকি মাদক ব্যবসায়ির পরিচয় পাওয়া গেছে। আলোচিত এই মামলার বাদী গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিষ পাল বলেছিলেন- মুশফিকুল হাসান মাসুম এবং সবুজ ইসলাম শাহিনকে জিজ্ঞাসাবাদে ভিপি মঈন তুষার ও যুবলীগ নেতা শাহরিয়ার সাচিপ রাজিবসহ বাকিদের নাম প্রকাশ করেছে। যে কারণে তাদেরসহ মোট সাতজনকে অভিযুক্ত করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net