কুয়াকাটা প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ.বি.মা কুলসুম মাছ ধরা ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলে মো. বেল্লাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্ব ঝাউবাগান সংলগ্ন সৈকতে লাশটি ভেসে উঠে বালুতে আটকে পরে। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
শুক্রবার সকাল ৭টার দিয়ে মাছধরা ট্রলারটি ঘাটে ফিরে আসার সময় ঢেউয়ের ঝাপটায় মো. বেলাল হোসেন ট্রলার থেকে ছিটকে পরে যায়। জেলের নাম মো. বেলাল হোসেন (৪০), তার বাবার নাম কুরবান আলী। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামে।
কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
মহিপুর থানার এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply