, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
কীর্তনখোলায় জোছনা উৎসব বৃহস্পতিবার

কীর্তনখোলায় জোছনা উৎসব বৃহস্পতিবার

dynamic-sidebar

শফিক মুন্সি::

শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষাডটকম এর সার্বিক সহযোগিতায় মুক্তচিন্তার সামাজিক সংগঠন” ৭১’র চেতনা ” আয়োজিত ‘গাঙের জলে জোছনা বিলাস’ আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১ পর্যন্ত বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন বিচ্ছিন্ন খোন্নারের চরে অনুষ্ঠিত হবে। এই নান্দনিক আয়োজনকে ঘিরে বরিশালের সংস্কৃতিমোদী মানুষের মাঝে ব্যপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শেষ কার্তিকের ভরা জোছনায় বৈঠকী আড্ডা, কবিতা আবৃত্তি আর সুরের মূর্চ্ছনায় আকাশে উড়বে একঝাঁক ফানুস। কীর্তনখোলার জলে ভাসবে শিল্পের প্রদীপ। জোছনার আলো গায়ে মেখে উৎসবমুখর পরিবেশে জমবে সাংস্কৃতিক মিলনমেলা।

৭১’র চেতনার সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান যে, জোছনা উৎসবে বরিশাল অঞ্চলের ৪০ টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ছয়শত সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করবে।

উল্লেখ্য যে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উচ্চ মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ৭১’র চেতনা দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংগঠনটির চলমান সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে দেশের কয়েকটি স্থানে ‘গাঙের জলে জোছনা বিলাস’ শিরোনামে জোছনা উৎসব আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী সকল শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক বাহাউদ্দিন গোলাপ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net