, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুর

সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুর

dynamic-sidebar

সিলেটঃ


সিলেট নগরীর সুবহানীঘাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহারে শ্রমিক-পুলিশ বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। আজ বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সুবহানীঘাটে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে অবরোধ প্রত্যাহারের পর সুবহানীঘাট সিএনজি স্টেশনে পৌঁছালে শফিকুর রহমানকে বহনকারী গাড়িতে হামলা চালায় অবরোধকারী শ্রমিকরা।খবর পেয়ে ঘটনাস্থলে যান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ রাজনৈতিক নেতারা ও প্রশাসনের লোকজন।শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৈঠক শেষে ফেরার সময় শ্রমিকদের হামলার কবলে পড়ি। তারা আমাকে চেনার পরও গাড়িতে হামলা চালায়।’
এ ব্যাপারে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বলেন, ট্রাক শ্রমিকরা এ ভাঙচুর চালিয়েছে। তারা আমাদের সামনেই শফিকুর রহমানের গাড়িতে হামলা চালায়। এ সময় আমাদের গাড়িতেও হামলার চেষ্টা করে। পরে উপশহর পয়েন্টে মাইক্রোবাস শ্রমিকদের অফিসে ট্রাক শ্রমিকরা অগ্নিসংযোগ করে বলেও জানান এ শ্রমিক নেতা। এর আগে শুক্রবার রাতে মাদকসহ আটক দুই শ্রমিককে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে ধর্মঘট সাময়িক প্রত্যাহার করা হয় ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net